অনুদানের খাতসমূহ
এই ফান্ডটি ফাউন্ডেশনের হৃৎপিণ্ড। আপনার দেওয়া সাধারণ অনুদান আমরা সবচেয়ে জরুরি ও প্রয়োজনীয় খাতে ব্যয় করি। কোনো নির্দিষ্ট প্রকল্পের বাজেট ঘাটতি পূরণ, আকস্মিক কোনো মানবিক সংকট মোকাবেলা, অথবা ফাউন্ডেশনের পরিচালন ব্যয় নির্বাহের মতো গুরুত্বপূর্ণ কাজে এই ফান্ডের অর্থ ব্যবহৃত হয়। আপনার এই অনুদান আমাদের কার্যক্রমকে গতিশীল রাখতে সবচেয়ে বেশি সহায়তা করে।
যাকাত একটি ফরয ইবাদত এবং দরিদ্র মানুষের অধিকার। আমরা আপনার যাকাতের অর্থ ১০০% শরীয়াহ মোতাবেক নির্ধারিত আটটি খাতের হকদারদের কাছে পৌঁছে দেই। এতিম, মিসকিন, ঋণগ্রস্ত ব্যক্তি এবং নওমুসলিমদের পুনর্বাসনের মতো কাজে আপনার যাকাত ব্যবহার করে আমরা তাদের জীবন পরিবর্তনে সহায়তা করি। আমাদের মাধ্যমে আপনার যাকাত আদায় করে একইসাথে ফরয ইবাদত পালন করুন এবং দারিদ্র্য বিমোচনে অংশ নিন।
নিয়মিত দান
“আল্লাহর কাছে সেই আমলই সবচেয়ে প্রিয়, যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়।”—(সহীহ বুখারী)। আপনার মাসিক ক্ষুদ্র অনুদান আমাদের দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোর ভিত্তি স্থাপন করে। এতিম শিশুর মাসিক ভরণপোষণ, মাদরাসার শিক্ষকের বেতন অথবা কোনো বিধবার নিয়মিত খাদ্য সহায়তার মতো টেকসই পরিকল্পনাগুলো আপনার এই ধারাবাহিক অনুদানের উপর নির্ভরশীল। মাসিক ১০০, ৫০০ বা ১০০০ টাকার একটি নিয়মিত দান আমাদের কাজের স্থিরতা নিশ্চিত করে।
এটি এমন এক চলমান সদকা, যার সওয়াব মৃত্যুর পরেও জারি থাকে। এই ফান্ডের মাধ্যমে আমরা নলকূপ স্থাপন, মসজিদ-মাদ্রাসা নির্মাণ, ইসলামি বই প্রকাশ ও বিতরণ এবং জ্ঞান অর্জনের পথ সুগম করার মতো টেকসই প্রকল্প বাস্তবায়ন করি। আপনার দেওয়া অনুদানে নির্মিত একটি নলকূপ থেকে মানুষ যুগ যুগ ধরে পানি পান করবে, আর তার সওয়াব আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। আপনার পরকালের জন্য একটি উত্তম বিনিয়োগ করুন।
যারা দ্বীনের পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের রেখে যাওয়া পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব। এই ফান্ডের মাধ্যমে বিভিন্ন সময় ইসলামী আন্দোলনে শাহাদাতবরণকারী ভাইদের সম্মানিত পরিবার, বিশেষ করে তাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য এবং সম্মানজনক জীবনযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। আপনার অনুদান একজন অভিভাবকহীন সন্তানের শিক্ষার আলো নিশ্চিত করতে পারে।
দ্বীনের পথে চলতে গিয়ে যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করা আমাদের কর্তব্য। এই ফান্ডের মাধ্যমে আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা, ঔষধপত্র এবং তাদের পরিবারকে সাময়িক আর্থিক সহায়তা প্রদান করা হয়, যেন তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। বিপদগ্রস্ত ভাইয়ের পাশে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন।
ঈদুল আযহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। প্রতিবছর আমরা আপনাদের দেওয়া কুরবানীর অর্থ দিয়ে প্রত্যন্ত ও দরিদ্র অঞ্চলে পশু ক্রয় করি এবং ঈদের দিন অসহায় ও এতিম পরিবারগুলোর মাঝে গোশত বিতরণ করি। যারা বছরের অন্য সময় গোশত খাওয়ার সামর্থ্য রাখেন না, আপনার কুরবানীর মাধ্যমে তাদের মুখেও হাসি ফোটে। আপনার ত্যাগের এই আমানতটি তার প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
ত্রাণের পরিবর্তে স্থায়ী সমাধান আমাদের লক্ষ্য। এই প্রকল্পের মাধ্যমে আমরা দরিদ্র ও কর্মহীন পরিবারকে এককালীণ সাহায্যের বদলে স্বাবলম্বী হওয়ার উপকরণ কিনে দেই। যেমন: একটি সেলাই মেশিন, কয়েকটি ছাগল বা হাঁস-মুরগি, অথবা একটি ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক মূলধন। আপনার একটি অনুদান একটি পরিবারকে ভিক্ষা বা পরনির্ভরশীলতার জীবন থেকে বের করে আত্মমর্যাদাশীল ও কর্মঠ জীবনে ফিরিয়ে আনতে পারে।
বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। বন্যা বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই। এই ফান্ডের মাধ্যমে আমরা বন্যা কবলিত অঞ্চলে জরুরি ভিত্তিতে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ, এবং আশ্রয়হীনদের জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করি। দুর্যোগের প্রথম মুহূর্তে আপনার দ্রুত সহায়তা একটি জীবন বাঁচাতে পারে।
রমজান মাস জুড়ে অসহায় ও রোজাদার ব্যক্তিদের জন্য সাহরি ও ইফতারের আয়োজন করতে এই ফান্ড ব্যবহৃত হয়। রাসূল (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে।” আপনার অনুদানের মাধ্যমে আমরা প্রতিদিন শত শত রোজাদারের জন্য পুষ্টিকর ইফতারের ব্যবস্থা করি। এই বরকতময় মাসে অভাবী রোজাদারদের ইফতার করিয়ে অফুরন্ত সওয়াব হাসিল করুন।
অনুদান পাঠানোর মাধ্যম
| Bank Name | Al-Arfah Islami Bank |
|---|---|
| Branch | Ati Bazar |
| Routing Number | 015270346 |
| Account Name | Tagleeb-E-Din Foundation |
| Account No | 0831120723092 |
যোগাযোগ
৪১/২৫,৩নং রোড, ব্লক-বি, চাঁনমিয়া হাউজিং, মোহাম্মাদপুর,ঢাকা-১২০৭
01341 579598
01915 779966
info@tagleebedin.com