কার্যক্রম

সেবা

দুর্যোগ সহায়তা কার্যক্রম

বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড বা তীব্র শৈতপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগে আমরা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই। আমাদের স্বেচ্ছাসেবক দল জরুরি ভিত্তিতে দুর্গত এলাকায় পৌঁছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ, ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করে। এছাড়া, গৃহহীনদের জন্য অস্থায়ী আশ্রয় এবং আহতদের জন্য মোবাইল মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। আপনার সামান্য অনুদান দুর্যোগের এই কঠিন সময়ে একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন হতে পারে।

পানি ও স্যানিটেশন প্রকল্প

বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর স্যানিটেশন প্রতিটি মানুষের মৌলিক অধিকার। দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনো নিরাপদ পানির তীব্র সংকট রয়েছে। আমরা এই সব অঞ্চলে গভীর নলকূপ ও ওয়াটার ফিল্টার স্থাপন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করি। পাশাপাশি, স্কুল, মসজিদ ও কমিউনিটি সেন্টারে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ এবং হাইজিন কিট (সাবান, স্যানিটাইজার ইত্যাদি) বিতরণের মাধ্যমে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করি। আমাদের লক্ষ্য একটি সুস্থ ও নিরোগ সমাজ গঠন।

অসচ্ছল রোগীদের সহায়তা

অর্থের অভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম প্রধান মানবিক দায়িত্ব। এই কার্যক্রমের আওতায় আমরা দরিদ্র রোগীদের হাসপাতালের খরচ, ঔষধপত্র, ডায়াগনোসিস এবং জরুরি অ্যাম্বুলেন্স সেবায় আর্থিক সহায়তা প্রদান করি। এছাড়াও, নিয়মিত ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজনের মাধ্যমে মুমূর্ষু রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করা হয়। আপনার যাকাত বা সাদাকাহ একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে এবং একটি পরিবারকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারে।

পথশিশু ও এতিম পুনর্বাসন

রাস্তার অবহেলিত ও আশ্রয়হীন শিশুরা আমাদের সমাজের সবচেয়ে অরক্ষিত অংশ। আমরা এই সব পথশিশু ও এতিমদের জন্য ‘শিশু মারকায’ নামে একটি আবাসিক শিক্ষা ও পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করি। এখানে তাদের থাকা-খাওয়া, পোশাক, সাধারণ শিক্ষা এবং দ্বীনি তালিমের ব্যবস্থা করা হয়। এছাড়া, শহরের বিভিন্ন পয়েন্টে আমরা পথশিশুদের জন্য সাপ্তাহিক পুষ্টিকর খাবার ও দাওয়াহ ক্লাসের আয়োজন করি। আপনার সহায়তা একজন পথশিশুকে সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারে।

ঈদ উপহার ও কুরবানি প্রজেক্ট

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। প্রতিবছর ঈদুল ফিতরে আমরা দরিদ্র ও এতিম শিশুদের জন্য নতুন জামা এবং অসহায় পরিবারগুলোর জন্য সেমাই, চিনি, তেলসহ ‘ঈদ উপহার প্যাক’ বিতরণ করি। একইভাবে, ঈদুল আযহায় আমরা আপনাদের দেওয়া কুরবানির আমানত প্রত্যন্ত অঞ্চলের সেই সব মানুষের কাছে পৌঁছে দেই, যারা বছরের অন্য সময় গোশত খাওয়ার সামর্থ্য রাখে না। আপনার মাধ্যমে তাদের ঈদ হোক আনন্দময়।

স্বাবলম্বীকরণ প্রজেক্ট

আমরা বিশ্বাস করি, এককালীন সাহায্যের চেয়ে স্থায়ী সমাধান উত্তম। এই প্রকল্পের মাধ্যমে আমরা দরিদ্র, বিধবা ও কর্মহীন পরিবারকে শুধু ত্রাণ নয়, বরং স্বাবলম্বী হওয়ার উপকরণ প্রদান করি। কাউকে একটি সেলাই মেশিন, কাউকে কয়েকটি হাঁস-মুরগি বা ছাগল, আবার কাউকে ক্ষুদ্র ব্যবসা শুরু করার জন্য প্রাথমিক মূলধন দিয়ে আমরা তাদের স্থায়ী আয়ের পথ তৈরি করে দেই। আপনার একটি অনুদান একটি পরিবারকে পরনির্ভরশীলতার জীবন থেকে মুক্তি দিয়ে আত্মমর্যাদাশীল করতে পারে।

আইনি সহায়তা

সমাজের অনেক সাধারণ মানুষ তাদের মৌলিক আইনগত অধিকার সম্পর্কে অসচেতন। ফলে তারা প্রায়ই বিভিন্ন অবিচার ও হয়রানির শিকার হন। আমরা এই সব অসহায় মানুষদের প্রাথমিক আইনি পরামর্শ প্রদান করি এবং তাদের সমস্যা অনুযায়ী সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করি। আমাদের লক্ষ্য হলো, আইনি সুরক্ষা পাওয়ার অধিকার যেন সবার জন্য সমান হয় এবং কেউ যেন অসহায়ত্বের সুযোগে ক্ষতিগ্রস্ত না হয়।

দাওয়াহ

মাহফিল, সীরাত প্রোগ্রাম ও লেকচার সিরিজ

সমাজের সব স্তরের মানুষের কাছে সরাসরি দ্বীনের জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য আমরা নিয়মিত দেশের পর্যায়ে তাফসীরুল কুরআন মাহফিল, সীরাতুন্নবী (সাঃ) সম্মেলন এবং বিষয়ভিত্তিক লেকচার সিরিজের আয়োজন করি। এই প্রোগ্রামগুলোতে দেশের খ্যাতনামা আলেম ও স্কলারগণ কুরআন-সুন্নাহর আলোকে জীবনঘনিষ্ঠ বিষয়ে আলোচনা করেন। আমাদের লক্ষ্য, এই আয়োজনগুলোর মাধ্যমে মানুষের হৃদয়ে ঈমানের আলো প্রজ্জ্বলিত করা এবং উত্তম চরিত্র গঠনে উৎসাহিত করা।

অডিও-ভিজ্যুয়াল ও অনলাইন দাওয়াহ প্ল্যাটফর্ম

বর্তমান ডিজিটাল যুগে দাওয়াহর কার্যপরিধিকে প্রসারিত করতে আমরা অনলাইন প্ল্যাটফর্মকে সর্বোচ্চ গুরুত্ব দেই। আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে আমরা নিয়মিত লাইভ প্রোগ্রাম, প্রশ্নোত্তর সেশন, ইসলামিক স্কলারদের লেকচার এবং জীবন ঘনিষ্ঠ বিষয়ে শর্ট ভিডিও ক্লিপ প্রকাশ করি। আমাদের লক্ষ্য, এই আধুনিক মাধ্যমগুলো ব্যবহার করে সঠিক ইসলামী জ্ঞানকে বিশ্বব্যাপী, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে, সহজলভ্য করা।

নওমুসলিম সহায়তা প্রকল্প

যারা সত্যকে গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। এই প্রকল্পের মাধ্যমে আমরা নওমুসলিম ভাই-বোনদের জন্য প্রাথমিক ইসলামী শিক্ষা (যেমন: আকীদা, পবিত্রতা, সালাত) এবং তাজকিয়া বা আত্মশুদ্ধির ব্যবস্থা করি। এছাড়াও, তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসিত হতে সব ধরনের সহায়তা প্রদান করা হয়, যাতে তারা ঈমানের উপর অটল থাকতে পারেন এবং মুসলিম সমাজে নিজেদেরকে একজন আত্মবিশ্বাসী সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।

ইসলামী বই ও হাদিয়া বিতরণ

সঠিক জ্ঞানের আলোই পারে সমাজ থেকে ভ্রান্তি ও অজ্ঞতার অন্ধকার দূর করতে। আমরা মানুষের হাতে নির্ভরযোগ্য ইসলামী বই পৌঁছে দিতে নিয়মিত বই বিতরণ কর্মসূচী পালন করি। এর আওতায় বিনামূল্যে কুরআনুল কারীমের অনুবাদ, তাফসীর, হাদীস গ্রন্থ, সীরাত এবং বিভিন্ন আকিদা ও মূল্যবোধ বিষয়ক বই বিতরণ করা হয়। এছাড়াও স্কুল-কলেজের লাইব্রেরিতে "ইসলামিক বুক কর্নার" স্থাপন করে আমরা তরুণদের মাঝে পাঠাভ্যাস গড়ে তুলতে কাজ করি।

গণসচেতনতা প্রচারাভিযান

আধুনিক সমাজের বিভিন্ন নৈতিক অবক্ষয় ও সামাজিক ব্যাধি, যেমন—অশ্লীলতা, মাদক, যৌতুক, আত্মহত্যা ইত্যাদি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা আমাদের অন্যতম লক্ষ্য। আমরা পোস্টার, লিফলেট, ব্যানার এবং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে এই সব বিষয়ে ইসলামের দৃষ্টিকোণ তুলে ধরে গণসচেতনতা তৈরি করি। আমাদের উদ্দেশ্য, ইসলামী মূল্যবোধ প্রচারের মাধ্যমে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখা।

মুসলিম ইয়ুথ ক্লাব ও পাঠাগার প্রতিষ্ঠা

তরুণরাই সমাজের প্রাণশক্তি এবং আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করার জন্য প্রয়োজন একটি সুস্থ ও ইতিবাচক পরিবেশ। এই লক্ষ্যে আমরা বিভিন্ন এলাকায় তরুণদের জন্য ‘মুসলিম ইয়ুথ ক্লাব’ এবং ইসলামী বই সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা করি। এখানে তরুণরা একসাথে মিলিত হয়ে জ্ঞানচর্চা, খেলাধুলা এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশ নেয়। আমাদের লক্ষ্য, তরুণদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা এবং তাদের মেধা ও শক্তিকে সমাজ পরিবর্তনে কাজে লাগানো।

প্রশিক্ষণ

ইমাম ও দাঈ প্রশিক্ষণ কর্মশালা

মসজিদের ইমাম এবং দ্বীনের দাঈগণ হলেন সমাজের পথপ্রদর্শক। তাদের জ্ঞান ও উপস্থাপনার ওপর সমাজের শুদ্ধতা অনেকাংশে নির্ভরশীল। আমরা ইমাম ও দাঈদের জন্য নিয়মিত মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করি। এই কর্মশালায় দাওয়াহর আধুনিক কৌশল, সমসাময়িক বিভিন্ন ফিতনা ও চ্যালেঞ্জ মোকাবেলা, এবং প্রভাবশালী বক্তৃতা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের লক্ষ্য, প্রতিটি মসজিদের মিম্বর থেকে যেন জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে।

নারী শিক্ষা ও দক্ষতা বিকাশ কর্মসূচি

ইসলামে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। একটি শিক্ষিত মা-ই পারেন একটি শিক্ষিত প্রজন্ম উপহার দিতে। আমরা নারীদের জন্য দ্বীনের প্রাথমিক শিক্ষা, যেমন—সহীহ কুরআন শিক্ষা, মাসনূন দু'আ এবং শরীয়তের প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল জানার জন্য বিশেষ কোর্সের আয়োজন করি। পাশাপাশি, তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সেলাই, হেনা আর্ট, এবং হোম-বেইসড বিজনেস (যেমন: রান্নাবান্না, হস্তশিল্প) এর মতো বিভিন্ন বিষয়ে দক্ষতা বিকাশের প্রশিক্ষণ দেওয়া হয়।

তরুণ নেতৃত্ব গঠন প্রশিক্ষণ

আজকের তরুণই আগামী দিনের নেতা। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণদের মাঝে ইসলামী মূল্যবোধ, আত্মশুদ্ধি, দায়িত্ববোধ এবং সংগঠন পরিচালনার দক্ষতা তৈরির লক্ষ্যে আমরা নিয়মিত "ইসলামী লিডারশিপ ক্যাম্প" আয়োজন করি। এই ক্যাম্পে বিভিন্ন ওয়ার্কশপ, আলোচনা এবং টিম-ওয়ার্কিং সেশনের মাধ্যমে তরুণদের এমনভাবে গড়ে তোলা হয়, যেন তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একজন যোগ্য ও নৈতিকতাসম্পন্ন নেতা হিসেবে ভূমিকা রাখতে পারে।

বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষণ

হালাল উপার্জন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা বেকার তরুণ-তরুণীদের জন্য বিভিন্ন যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করি, যা তাদের হালাল পথে আয় করতে সহায়তা করে। আমাদের প্রশিক্ষণগুলোর মধ্যে রয়েছে বেসিক কম্পিউটার ট্রেনিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভলপমেন্ট, সাংবাদিকতা এবং ড্রাইভিং। আমাদের লক্ষ্য, প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা এবং পরনির্ভরশীলতা কমিয়ে আনা।

শিক্ষক প্রশিক্ষণ ও টিচিং ম্যাটেরিয়াল উন্নয়ন

শিশুদের সুন্দর ভবিষ্যতের ভিত্তি গড়ে দেন শিক্ষকেরা। আমরা মাদরাসা ও প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য আধুনিক ও শিশুতোষ পাঠদান পদ্ধতির উপর বিশেষ প্রশিক্ষণের আয়োজন করি। কীভাবে শিশুদের কাছে পড়াশোনাকে আনন্দদায়ক করে তোলা যায় এবং নৈতিক শিক্ষার মাধ্যমে তাদের চরিত্র গঠন করা যায়—এসব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া, আমরা শিশুদের উপযোগী বিভিন্ন পাঠ্যপুস্তক ও শিক্ষাপোকরণ তৈরি ও উন্নয়নেও কাজ করি।

অনুদান পাঠানোর মাধ্যম

Bank NameAl-Arfah Islami Bank
BranchAti Bazar
Routing Number015270346
Account NameTagleeb-E-Din Foundation
Account No0831120723092

অনুদান পাঠানোর মাধ্যম

Bank NameAl-Arfah Islami Bank
BranchAti Bazar
Routing Number015270346
Account NameTagleeb-E-Din Foundation
Account No0831120123092