শাপলা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন মামলায় গতকাল (২৪/০৬/২৬) ও আজ (২৫/০৬/২৬) শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাক্ষ্য প্রদান করেছেন। তারা তদন্ত কর্মকর্তা এএসপি ইফতেখার আলমের নিকট তাদের স্বজনের নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে হেফাজত আহুত ৫ মে অবরোধ কর্মসূচিতে শরীক হওয়া, সর্বশেষ যোগাযোগ ও শাহাদাত বরণ পরবর্তী দাফন-কাফন এবং ফ্যাসিবাদী সরকারের নির্যাতনের বিবরণ তুলে ধরেন। তাদের এই সাক্ষ্য মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দীন। তিনি বলেন, শাপলা গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা সময়ের দাবি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ ধরনের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, শাপলা গণহত্যার ঘটনায় দায়ীদের বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।