শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন গাজীপুর জেলার পূবাইল থানার হরিনা পাড়া (চেয়ারম্যান বাড়ি রোড) এলাকায় ২০১৩ সালের ৫ মে নিখোঁজ হওয়া শিপলু হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তিনি পরিবারের সদস্যদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের বক্তব্য শোনেন। এ সময় শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে পরিবারটির কাছে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া পরিবারের সদস্যদের, বিশেষত সন্তানদের শিক্ষা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
শাপলা স্মৃতি সংসদ জানায়, নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব এবং এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।