শাপলার শহীদ মোঃ ফরহান রহমান রাজার কবর জিয়ারত

চাঁপাইনবাবগঞ্জ, শনিবার

২০১৩ সালের শাপলা চত্বরে শাহাদাতবরণকারী শহীদ ফরহান রহমান রাজা রহ. এর কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিয়েছে শাপলা স্মৃতি সংসদের একটি প্রতিনিধি দল।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার রাজারামপুর,হালুয়াবান্ধা প্রাইমারী স্কুল সংলগ্ন গোরস্থানে কবর জিয়ারতে অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন। তাঁর সঙ্গে ছিলেন শহীদদের জানাযার ইমাম ও তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর রাজারামপুর ইহয়াহুস সুন্নাহ সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওঃ আব্দুল মুমিন, সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল মুহাম্মাদ হাবীবুল্লাহ মিসবাহ এবং স্থানীয় প্রতিনিধি মুহাম্মাদ হাসান আলী।

কবর জিয়ারতের পর্বে প্রতিনিধি দল শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সান্ত্বনা ও খোঁজখবর নেন। এ সময় শহীদের মা,একমাত্র মেয়ে এবং বড় বোন উপস্থিত ছিলেন। তাঁকে হারিয়ে শহীদের মা ও মেয়ে অশ্রুসিক্ত হৃদয়ে দিন কাটাচ্ছেন। তাঁদের অশ্রুভেজা মুখ ও বেদনার্ত কণ্ঠে হারানোর যন্ত্রণা স্পষ্ট ফুটে ওঠে।

শাপলা স্মৃতি সংসদের নেতৃবৃন্দ শহীদ পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁদের পাশে থেকে দুঃখ-কষ্ট লাঘবে নিয়মিত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

শেয়ার করুন

অনুদান পাঠানোর মাধ্যম

Bank NameAl-Arfah Islami Bank
BranchAti Bazar
Routing Number015270346
Account NameTagleeb-E-Din Foundation
Account No0831120723092

অনুদান পাঠানোর মাধ্যম

Bank NameAl-Arfah Islami Bank
BranchAti Bazar
Routing Number015270346
Account NameTagleeb-E-Din Foundation
Account No0831120123092