একজন রোজাদারকে ইফতার করিয়ে অর্জন করুন অফুরন্ত সওয়াব!

তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের 'ইফতার ফান্ড'-এর মাধ্যমে আপনার সাদাকা পৌঁছে দিন সবচেয়ে অভাবী ও অসহায় মানুষের কাছে। এই পবিত্র মাসে আপনার ছোট একটি উদ্যোগে তৃপ্ত হতে পারে একজন ক্ষুধার্ত রোজাদার, আর আপনি পেতে পারেন তার সমপরিমাণ সওয়াব।

কেন ইফতার ফান্ড অনুদান দিবেন?

রমজান মাস জুড়ে অসহায় ও রোজাদার ব্যক্তিদের জন্য সাহরি ও ইফতারের আয়োজন করতে এই ফান্ড ব্যবহৃত হয়। রাসূল (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে।” আপনার অনুদানের মাধ্যমে আমরা প্রতিদিন শত শত রোজাদারের জন্য পুষ্টিকর ইফতারের ব্যবস্থা করি। এই বরকতময় মাসে অভাবী রোজাদারদের ইফতার করিয়ে অফুরন্ত সওয়াব হাসিল করুন।

ইফতার ফান্ডে অনুদান দেয়ার জন্য তাগলীবে দ্বীন ফাউন্ডেশনকে কেন বেছে নেবেন?

পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার:

সারাদিন রোজা রাখার পর যেন রোজাদাররা সুস্থ ও সবল থাকেন, সেজন্য আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে পুষ্টিকর ইফতার ও সাহরির ব্যবস্থা করি।

প্রকৃত হকদারের কাছে পৌঁছানো:

এতিমখানা, পথশিশু, রেলওয়ে স্টেশন বা রাস্তায় থাকা ভাসমান দরিদ্র মানুষ এবং দিনমজুর রোজাদারদের কাছে আমাদের স্বেচ্ছাসেবকরা সরাসরি ইফতার পৌঁছে দেন।

সামাজিক দায়বদ্ধতা:

কেবল খাবার প্রদানই নয়, অভাবী মানুষগুলোর সাথে রমজানের আনন্দ ভাগ করে নিয়ে তাদের সম্মানজনক জীবনযাপনে উৎসাহ দেওয়া আমাদের লক্ষ্য।

আমানতের শতভাগ স্বচ্ছতা

আপনার দেওয়া অনুদান একটি পবিত্র আমানত। এটি যেন পরিপূর্ণ স্বচ্ছতার সাথে সঠিক স্থানে ব্যয় হয়, তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার দান হোক আখেরাতের নাজাতের উসিলা

রমজানের প্রতিটি মুহূর্ত রহমতে পরিপূর্ণ। একজন অসহায় রোজাদারের ইফতারের দায়িত্ব নেওয়ার মাধ্যমে আপনি কেবল তার ক্ষুধা নিবারণই করছেন না, বরং মহান আল্লাহর কাছে নিজের জন্য অশেষ কল্যাণ নিশ্চিত করছেন। আসুন, এই রমজানে আমরা একে অপরের পাশে দাঁড়াই।

ইফতার ফান্ডে দান করুন

অনুদান পাঠানোর মাধ্যম

Bank NameAl-Arfah Islami Bank
BranchAti Bazar
Routing Number015270346
Account NameTagleeb-E-Din Foundation
Account No0831120723092

অনুদান পাঠানোর মাধ্যম

Bank NameAl-Arfah Islami Bank
BranchAti Bazar
Routing Number015270346
Account NameTagleeb-E-Din Foundation
Account No0831120123092