- সাদাকাহে জারিয়াহ তহবিল
পরকালের উত্তম বিনিয়োগ: আপনার সাদাকাহে জারিয়াহ, অনন্তকালের সওয়াব!
দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সম্পদ দিয়ে আখেরাতের স্থায়ী পাথেয় সংগ্রহ করুন। তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের 'সাদাকাহে জারিয়াহ ফান্ড'-এ আপনার দেওয়া অনুদান যুগ যুগ ধরে মানুষের কল্যাণে আসবে ইনশাআল্লাহ।
কেন সাদাকাহে জারিয়াহ ফান্ডে অনুদান দিবেন?
এটি এমন এক চলমান সদকা, যার সওয়াব মৃত্যুর পরেও জারি থাকে। এই ফান্ডের মাধ্যমে আমরা মসজিদ ও মাদ্রাসা নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বৃক্ষরোপণ, পথশিশু ও কিশোরদের পুনর্বাসন ও দক্ষতা উন্নয়ন (স্কিল ডেভেলপমেন্ট) প্রশিক্ষণ, শহীদ পরিবারের সন্তানদের শিক্ষার ব্যয়ভার বহন এবং আহত ও পঙ্গু ব্যক্তিদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন উপকরণ প্রদানের মতো টেকসই প্রকল্প বাস্তবায়ন করি। আপনার অনুদানে নির্মিত একটি মসজিদে মানুষ যখন ইবাদত করবে, তৃষ্ণার্ত মানুষ পানি পান করবে, একজন শহীদ সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে কিংবা একজন অসহায় কিশোর কারিগরি প্রশিক্ষণ নিয়ে আজীবন হালাল উপার্জন করবে—তার সওয়াব যুগ যুগ ধরে আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। আপনার পরকালের জন্য এটি একটি উত্তম বিনিয়োগ।
আপনার অনুদান কীভাবে ব্যয় হবে?
- মসজিদ ও মাদ্রাসা নির্মাণ
- পথশিশু ও কিশোরদের কারিগরি প্রশিক্ষণ ও স্থায়ী পুনর্বাসন
- শহীদ পরিবারের সন্তানদের শিক্ষার ব্যয়ভার বহন
- আহত ও পঙ্গু ব্যক্তিদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন উপকরণ প্রদান
- বিশুদ্ধ পানির ব্যবস্থা
- বৃক্ষরোপন
মৃত্যুর পরও আপনার নেকির খাতা সচল রাখুন
আপনার আজকের ছোট একটি অনুদানই কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হতে পারে। যতদিন মানুষ আপনার দেওয়া দানে উপকৃত হবে, আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে।