আজ ৩১ মে ২০২৬ শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত হেফাজতে ইসলামের শহীদদের জীবনীভিত্তিক স্মারকগ্রন্থ ‘শহীদনামা’ বিশিষ্ট আলেমেদ্বীন ও লক্ষীপুরের কমলনগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ-এর হাতে হাদিয়া হিসেবে তুলে দেওয়া হয়েছে।
এ সময় শাপলা স্মৃতি সংসদের সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী উপস্থিত থেকে তাঁর হাতে গ্রন্থটি প্রদান করেন। গ্রন্থটি গ্রহণ করে মাওলানা খালেদ সাইফুল্লাহ শাপলা স্মৃতি সংসদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং শহীদদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ ও প্রচারে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।