আপনাদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও আস্থার মাধ্যমে শাপলা স্মৃতি সংসদ এ বছর কুরবানীর ঈদের আনন্দ পৌঁছে দিতে পেরেছে শহীদ ও আহত পরিবারের ঘরে ঘরে।

যখন আমরা কুরবানীর জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছিলাম, তখন লক্ষ্য ছিল একটাই—যারা জাতির জন্য, দ্বীনের জন্য এবং সত্যের পক্ষে দাঁড়িয়ে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছেন, তাদের পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।

আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় এ বছর কুরবানীর মাংস ও ঈদের আনন্দ পৌঁছে দেওয়া হয়েছে মোট **৪৬টি পরিবারের** কাছে।

🔹 শহীদ পরিবার – **৩৩টি**

🔹 আহত ব্যক্তি ও তাদের পরিবার – **১৩টি**

কুরবানী বাস্তবায়ন করা হয়েছে—

এই কার্যক্রমের আওতায় সহায়তা পৌঁছেছে দেশের বিভিন্ন অঞ্চলে—ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, খুলনা, কুমিল্লা ও খাগড়াছড়িসহ আরও বিভিন্ন স্থানে।

প্রত্যেক দাতার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা শুধু কুরবানীর মাংস দেননি; দিয়েছেন ভালোবাসা, সম্মান এবং এই বার্তা—“আমরা শহীদ ও আহত পরিবারগুলোকে ভুলে যাইনি।”

আল্লাহ তাআলা সকল দাতার দান কবুল করুন, শহীদদের শাহাদাত কবুল করুন, আহতদের উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন।শাপলা স্মৃতি সংসদ- Shapla Smriti Sangsad সংসদ-**

মানুষের পাশে, স্মৃতির দায়বদ্ধতায়।

শেয়ার করুন

অনুদান পাঠানোর মাধ্যম

Bank NameAl-Arfah Islami Bank
BranchAti Bazar
Routing Number015270346
Account NameTagleeb-E-Din Foundation
Account No0831120723092

অনুদান পাঠানোর মাধ্যম

Bank NameAl-Arfah Islami Bank
BranchAti Bazar
Routing Number015270346
Account NameTagleeb-E-Din Foundation
Account No0831120123092